চৌধুরী মামুন র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব নিলেন

news-image

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার সকালে তিনি উত্তরায় র‌্যাব দর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার দুপুরে বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতোপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে দেশের ৩০তম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আজই দায়িত্ব গ্রহণ করেছেন ড. বেনজীর আহমেদ। তাকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ