৫ হাজার কর্মহীনকে খাদ্য সামগ্রী দেলেন সমাজকল্যাণ মন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : মরণঘ্যাতি করোনা ভাইরাসের কারণে বাড়িতে থাকা ৫ হাজার কর্মহীন, গরীব-অসহায়দের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী দিয়েছেন লালমনিরহাট-২(আদিতমারি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ মঙ্গলবার দুুপুরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মুঠোফোনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বসা ত্রাণ গ্রহনকারীদের উদ্দেশ্যে মোবাইলে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। পরে মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরন করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, ওসি সাইফুল ইসলাম, সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক কৃষিবিদ হযরত আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ