খাদ্যের দাবিতে রংপুরের তিনস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর লালবাগ রেলওয়ে বস্তির হাজার হাজার বস্তিবাসি খাদ্যের দাবিতে নগরীর লালবাগে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়া একই দাবিতে নগরীর তাজহাট গলাকাটার মোড় ও খোর্দ্দ তামপাট শরেয়ারতল বাজারে মহাসড়কে কর্মহীন গ্রামবাসীরা বিক্ষোভ করে।

আজ মঙ্গলবার সকালে লালবাগ রেলগেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে লালবাগ রেলওয়ে লাইনের দুপাশে বসবাসকারী শতাধিক নারী পুরুষ শিশু। অপরদিকে একই দাবিতে নগরীর তাজহাট মহাসড়ক ও খোর্দ্দ তামপাট শরেয়ারতল শাহী বাজারে গ্রামবাসীরা বিক্ষোভ করে। পরে দুপুরে অবরোধ তুলে নেয়া হয়।

বিক্ষোভ কারিদের দাবি, তারা ২০ দিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছে তাদের কোন কাজ নেই। পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর ভাবে দিন কাটছে তাদের। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বার বলার পরেও তাদেরকে খাদ্য দেবার কোন পদক্ষেপ নেয়া হয়নি। বাধ্য হয়ে তারা বিক্ষোভ করছে। এদিকে পুলিশ কয়েকদফা চেষ্টা করেও বিক্ষোভ কারিদের সড়ক থেকে সরাতে পারেনি।

বস্তিবাসি মনোয়ারা বেগম জানান, ২১ দিন ধরে লক ডাউন চলছে আমরা বাড়ি থেকে বের হতে পারিনা কোন বাড়িতে কাজও নেয়না করনার জন্য তাহলে পরিবার পরিজন নিয়ে কতদিন অনাহারে থাকবো সরকার অনেক বরাদ্দ দিচ্ছে এসব যায় কোথায়।

একই কথা জানালেনন সরোয়ার নামে ঠেলাগাড়ি চালক তিনি বলেন, অনেকদিন ধরে কর্মহীন আমরা না খেয়ে আছি হয় আমাদের খাবার দেন তা নাহলে আমাদের মেরে ফেলেন। এ ভাবেই খাদ্যের জন্য আকুতি জনাচ্ছেন বস্তিবাসি।

এদিতে একই দাবিতে তাজহাট গলাকাটার মোড় ও শরেয়ার তলে কয়েকশত গ্রমবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেখানে প্রায় ২ ঘন্টার মত সড়ক অবরোধ চলে।

এব্যাপারে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান জানান, আমরা করপোরেশনের পক্ষ থেকে লালবাগ বস্তির ৬শ ৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দিয়েছি জেলা প্রশাসক আসিব আহসান আমার সাথে ছিলেন। এই চাল আমি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে সাড়ে ৬ টন চাল কিনে দিয়েছি।

রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রহমত উল্ল্যাহ বাবলা ও ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম জানান, সরকারিভাবে যে বরাদ্দ এসেছিল তা বিতরণ করা হয়েছে। এখানে কোন অনিয়ম-স্বজনপ্রীতি করা হয়নি। যারা পাবার যোগ্য তাদের মধ্যে বিতরণ করেছি। নতুন করে বরাদ্দ আসলে দেয়া হবে।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, কদিন আগে লালবাগ বস্তিবাসিকে আমি নিজে দাড়িয়ে থেকে ত্রাণ দিয়েছি। প্রয়োজন হলে আরো দেয়া হবে। সরকারী ভাবে প্রতিটি ওয়ার্ডে ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সকলকে ত্রাণ দেয়ার যায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ