,

তিন হাজার হতদরিদ্রের পাশে আশুগঞ্জ আওয়ামী লীগ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : তিন হাজার কর্মহীন, দুস্থ, অসহায় ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সকালে উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোবারক আলী চৌধুরী, আবু রেজভী আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, দ‚র্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু প্রমুখ।

রওশান আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে চেয়ারম্যানের কাছে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। পরে চেয়ারম্যানরা এই খাদ্য সহায়তা উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে বিভিন্ন অসহায়, নিন্ম আয়ের লোকজন ও কর্মহীনদের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দেন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ জানান, উপজেলার সকল ইউনিয়নে দলমত নির্বিশেষে অসহায়, নিন্ম আয়ের লোকজন ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আশুগঞ্জ উপজেলার জন্য অসহায়, নিন্ম আয়ের লোকজন ও কর্মহীনদের সহযোগিতার জন্য তিনটি হট-লাইন চালু করা হয়েছে। যারা লোকলজ্জার ভয়ে সাহায্য নিতে আসতে পারেন না তারা কল করলেই তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা