সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর স্ত্রী করোনায় শনাক্ত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী করোনা আক্রান্ত ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের রোগতত্ত¡,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার মারা যাওয়ার ব্যক্তির পিতা,মাতা,স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার স্ত্রী‘র পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। বাকি তিনজনের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। করোনা আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। তবে কোয়ারেন্টাইনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর ৭ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে জ্বর.কাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে করোনা বাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান। এঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারী করেন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী