,

ত্রাণের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক দূরত্ব না মেনে সড়ক অবরোধ করে রাজধানীর উত্তর বাড্ডায় শ্রমজীবী গরিব মানুষ ত্রাণের দাবিতে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার বেলা ১১টার পর খাবারের জন্য শত শত মানুষ লিংকরোডে গিয়ে বিক্ষোভ করেন।

উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা, বাড্ডা ডিআইটি প্রকল্প, আফতাবনগর, নূরেরচালা বিভিন্ন এলাকার অভাবী মানুষ এ বিক্ষোভে যোগ দেন।

এসব মানুষ বিক্ষোভ করার সময় পুলিশ তাদের ঘরে যাওয়ার অনুরোধ করলেও তারা যাননি। ক্ষুধায় জ্বালায় তারা রাস্তায় নেমেছেন বলে জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, সেখানকার কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না। মুখ দেখে ত্রাণ দেওয়া হচ্ছে বলে তারা দাবি করছেন।

এই কারণে ত্রাণ দেওয়ার পদ্ধতিতে সরাসরি প্রধানমন্ত্রীর তদারকি চেয়েছেন অনেকে। কেউ আবার সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেওয়ার দাবি তুলেছেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, স্থানীয় কাউন্সিলর সরকারি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, লোকজনকে বুঝিয়ে যার যার বাসায় চলে যেতে বলা হয়েছে। আগে থেকেই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা