,

একদিনে কুমিল্লায় ৯ জন করোনা আক্রান্ত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নতুন করে নয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬ করোনা আক্রান্ত শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত নয়জনের মধ্যে তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দির দুজন, বুড়িচংয়ের একজন, সদর দক্ষিণে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন ও চান্দিনা উপজেলায় একজন রয়েছে।

আগের আক্রান্ত সাতজনসহ কুমিল্লায় করোনাভাইরাস আক্রান্ত এখন ১৬ জনে দাঁড়িয়েছে।

নতুন আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় হোম কেয়ারেন্টাইনে রয়েছে চার হাজার ১৩৬ জন। তিন হাজার ৩১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কুমিল্লা থেকে ১৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যায় এটি নতুন রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা