,

করোনা সন্দেহে লাশ দাফনে বাধা, অ্যাম্বুলেন্স ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন ভেবে ফেনীতে এক নারীর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করতে দেয়নি স্থানীয়রা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়। পরে ফেনী পৌরসভার সরকারি কবরস্থানে ওই নারীকে দাফন করা হয়।

গতকাল সোমবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, ২৫ থেকে ৩০ বছর আগে থেকে আয়েশা বেগম (৬০) পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার বান্দেরজলা এলাকায় বসবাস করে আসছেন। সোমবার তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ঢাকার কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরে তার ভাই কামাল উদ্দিন মোল্লা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে সোমবার রাতে আয়েশার লাশ ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুরে নিয়ে আসেন।

কিন্তু করোনা আক্রান্ত হয়ে ওই নারী মারা গেছেন ভেবে এলাকাবাসী জড়ো হয়ে লাশ দাফনে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানে আলম ভূঞা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে স্থানীয়দের দাবির মুখে আয়েশার লাশ পারিবারিক কবরস্থানে দাফন না করে ফেনী পৌরসভার সুলতানপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিয়ে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা বলেন, ‘উপজেলার দক্ষিণ আবুপুর গ্রামে ওই নারীর বাবার বাড়ি। তারা দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে ঢাকায় বসবাস করে আসছেন। তার লাশ গ্রামে আনলে স্থানীয়রা করোনার সংক্রমণে মারা গেছে ভেবে দাফনে বাধা দেয়। পরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে পৌর কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা