বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্রিকেটারের করোনায় মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাফর সরফরাজ নামে পাকিস্তানের প্রথমশ্রেণীর সাবেক এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। সোমবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

শরীরে করোনাভাইরাসজনিত কভিড-১৯ ধরা পড়ার পর তিন ধরে জাফর পেশোয়ারের বেসরকারি একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

প্রথমশ্রেণীর ক্রিকেটে জাফরের অভিষেক হয় ১৯৮৮ সালে। পেশোয়ারের হয়ে ১৫টা প্রথমশ্রেণীর ম্যাচ খেলে রান করেন ৬১৬।

১৯৯৪ সালে অবসর ঘোষণার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেন ছয়টি ম্যাচ। এরপর পেশোয়ারের অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্বপালন করেছেন অনেক দিন।

পেশোয়ারের অন্যতম ক্রিকেট ব্যক্তিত্ব জাফর পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই ছিলেন। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের জুনে প্রয়াত হওয়া আখতার পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯৯৭-৯৮ সময়ে চারটি ওয়ানডে ম্যাচ খেলেন।

করোনাভাইরাসে পাকিস্তানে মৃতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ হাজার।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল