সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মৃত্যু ২৩ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ছড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

কর্মকর্তারা বলেন, সবচেয়ে খারাপ সময় পার হয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে এই মহামারী সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে।

বিশ্বের তৃতীয় বৃহৎ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রে যে কোনো দেশের তুলনায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি।

এখন পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ৭০ হাজার লোকের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। সারা বিশ্বে যে সংখ্যাটা ১৮ লাখের মতো।

এই ভাইরাসে নিউইয়র্কে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনসংখ্যাবহুল শহর নিউইয়র্কে ৮৪ লাখ মানুষের বাস।

সোমবার ওয়াইয়োমিং রাজ্যে থেকেও একজনের মৃত্যুর খবর এসেছে। অর্থাৎ করোনার ছোবল থেকে এখন দেশটির কোনো একটি রাজ্যও মুক্ত নয়।

ভাইরাসটি রুখতে দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ঘরে থাকার’ নির্দেশ জারি করা হয়েছে। এতে মার্কিন অর্থনীতি চাপে পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী