রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সাধারণ মানুষের অবস্থান ঘরে নিশ্চিত করতে এএসপি ফজলুল করিমের নেতৃত্বে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

news-image

মো. আবু রায়হান চৌধুরী : করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সবার ঘরে অবস্থান নিশ্চিত করতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম এর নেতৃত্বে কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলার প্রতিটি রাস্তার মোড়ে ও সড়কে টহল দিচ্ছেন তারা। যারাই বাইরে বের হচ্ছেন, তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। দুয়েকটি ক্ষেত্রে অনাকাংঙ্খিত ঘটনাও ঘটেছে।

গতকাল সোমবার সকাল থেকে উপজেলার চৌরাস্তা, পোস্ট অফিসের মোড়,হোমনা-বাঞ্ছারামপুর ব্রীজ, পুরাতন বাস্ট্যান্ড, পৌরসভা সংলগ্ন বাতাকান্দি রোড, হোমনা টু দুলালপুর রাস্তায়,বাঘমারা বাজার রোড, ঘারমোড়া, হোমনা-মেঘনা রোড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অযথা ঘোরাফেরা করতে বের হওয়া ব্যক্তিদের বুঝিয়ে বাড়িতে ফেরানোর চেষ্টা করছেন এবং ফিরে যেতে না চাইলে ধমক ও ভয় দেখিয়ে বাড়িতে ফিরতে বাধ্য করছেন পুলিশ সদস্যরা।

তারা জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া যারা অযথা ঘর থেকে বের হচ্ছেন, প্রয়োজনে বল প্রয়োগে তাদের ঘরে ফেরানো হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, গাড়িতে টহল দেয়ার পাশাপাশি হেঁটেও দায়িত্ব পালন করছেন হোমনা থানার পুলিশ সদস্যরা। গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কোথাও বাস চলাচল করতে দেখা যায়নি। তবে স্বল্প সংখ্যায় সিএনজি চালিত অটোরিক্সা, রিক্সা, মোটরসাইকেল চলতে দেখা গেছে। রাস্তায় কাউকে পাওয়া গেলেই কেন বের হয়েছেন জানতে চাইছেন পুলিশ সদস্যরা। যৌক্তিক কারণ দেখাতে না পারলে তিরস্কার করা হচ্ছে, বাসায় ফিরতে বাধ্য করা হচ্ছে। প্রয়োজনে ধমক ও ভয় দেখিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়া হচ্ছে।

পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদেরও উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থান করার জন্য মাইকে আহ্বান জানাচ্ছেন তারা। যেসব দোকানপাট খোলা আছে, সেগুলোও তদারকি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম তার দায়িত্বরত এলাকায় পুলিশের কড়া নির্দেশ দিয়েছেন।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানিয়েছেন, হোমনা-মেঘনা সহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। রাস্তায় যাতে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন না বের হতে পারে সে ব্যাপারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রামাঞ্চলে পুলিশ টহল দিলে সবাই ঘরে ফিরছে আর পুলিশ চলে আসলে আবার বাইরে বের হয়ে আসছে। তাই বাধ্য হয়ে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী