,

প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকবে, জানালেন অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও তা চলতি অর্থবছরে ৬ শতাংশের ওপরে থাকবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয় বলেও সোমবার মন্তব্য করেন তিনি।

রোববার বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ২ থেকে ৩ শতাংশে নেমে যেতে পারে। এ প্রসঙ্গে সোমবার অর্থমন্ত্রী বিবৃতিতে বলেন, বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্ব ব্যাংকের এ পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়, কেন না এখনই এটা বলার সময় আসেনি। বিশেষ করে অঙ্ক ধরে বলার উপযুক্ত সময় এটা নয়।

চলতি অর্থবছরের প্রথম আট মাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে করোনার প্রভাব পড়ার আগেই অর্থবছরের আট মাস অতিবাহিত হয়ে গেছে। বাকি আছে মার্চ-জুন চার মাস। এ সময়ে যদি আমাদের শূন্য কিংবা ঋণাত্মক প্রবৃদ্ধিও হয় তারপরও আগের আট মাসে আমরা যা অর্জন করেছি সেটা ৬ শতাংশের বেশিই হবে। কিছুদিন আগে এশীয় উন্নয়ন ব্যাংক বলেছিল এবার আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, অর্থনীতির চেয়ে আমাদের এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। আমাদের প্রবৃদ্ধির প্রধান তিনটি খাত হলো কৃষি, শিল্প ও সেবা। কৃষিখাতে করোনাভাইরাসের তেমন কোনো প্রভাব পড়েইনি। এটা যদি দীর্ঘায়িত না হয় তাহলে কৃষিখাতে আমরা লক্ষ্যমাত্রার বিপরীতে সম্পূর্ণ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। আর শিল্প খাতে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। একইভাবে সেবাখাতেও কিছুটা প্রভাব পড়ছে। আমরা স্বীকার করছি প্রবৃদ্ধি কমবে, কিন্তু এতটা কমবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা