সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে মঠবাড়িয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত ৩১৯ পরিবার লকডাউন

news-image

শেখ সাথী ইসলাম, পিরোজপুর : পিরোজপুরে মঠবাড়িয়ায় প্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। রোগির বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নে। সে নারয়নগঞ্জ থেকে শুক্রবার বাড়িতে এসেছে। উপজেলা থেকে করোনা সন্দেহে ঢাকা ও বরিশালে ১০ জনের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানে হয়। এর মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এদিকে সোমবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মানুষের মাঝে আতংক বিরাজ করছে। আজকের পর্যন্ত নারায়নগঞ্জ ও ঢাকা থেকে আগত ৩১৯টি পরিবারকে লক ডাউন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে নারায়নগঞ্জ থেকে গত গত ১০ এপ্রিল শুক্রবার বাড়িতে ফিরে জ¦র-স্বর্দি সহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ঐ যুবকের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হলে সোমবার পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ আসে।

নারায়নগঞ্জ ও ঢাকা থেকে আসা লোকজনকে প্রশাসন নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন। পারিবারি লক ডাউনকে উপেক্ষা করে বাহিরে বের হওয়া ৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনন্টাইনে রাখা হয়। এদিকে করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আরও ১০জনের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকা ও বরিশালে পাঠানে হয়েছে। তার মধ্যে ২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বাকী ৮ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

পিরোজপুর সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী সামাজিক ও গণমাধ্যমকে জানান, বর্তমানে করোনা ভাইরাস সনাক্ত ঐ রোগী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসা করা হচ্ছে । বর্তমানে সে সুস্থ আছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা