,

রংপুরের হারাগাছে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে গ্রামবাসীর বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে সরকারি ত্রাণ সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসীরা। আজ সোমবার দুপুরে হারাগাছ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন, অসহায়, দুস্থসহ সহ¯্রাধিক বিড়ি শ্রমিক নারী-পুরুষ ত্রাণ সহায়তার দাবিতে হারাগাছ সরকারি কলেজের সামনে বানুপাড়া সড়কের দুইপাশে অবস্থান নেন। এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয় সবুর আলী, মমতা বেগম ও হযরত আলী বলেন, সরকারি ত্রাণের জন্য একাধিকবার হারাগাছ পৌরসভার মেয়র ও স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। করোনার কারণে হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান ও বিড়ি কারখানা বন্ধ রয়েছে। খাবারের অভাবে দিন কাটছে, অথচ কেউই আমাদের খোঁজ রাখছেন না। তাই বাধ্য হয়ে আজ সড়কে নেমেছেন।

বিক্ষুদ্ধদের অভিযোগ, সরকার বা পৌরসভা থেকে দেওয়া কোনো ত্রাণ সহায়তা তাদের গ্রামের মধ্যে বিতরণ করা হয়নি। এমনকি ন্যায্যমূল্যের চাল, ডাল, আটাসহ নিত্যপণ্য নিতেও তাদের জনপ্রতিনিধিরা কোন ধরনের সহায়তা করেনি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধদের সড়ক থেকে সরিয়ে দেন হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ। এ সময় বিক্ষুদ্ধ জনতার ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয় স্থানীয় সাংবাদিকরা। পুলিশ তাদের ছবি তুলতে বাধা দিয়ে হুমকি ধামকি দেন।

এঘটনায় বিক্ষোভকারীরা উত্তেজিত হবার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মো. রেজাউল করিম জানান, কোন সাংবাদিককে ছবি তুলতে বাধা দেয়া হয়নি। সড়কে মিছিল করা লোকজনকে সরিয়ে নেয়ার সময় তাদেরকেও সড়ক থেকে নিরাপদ দূরত্বে যেতে বলা হয়। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এদিকে ত্রাণ বিতরণের ব্যাপারে হারাগাছ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোতাসসিম বিল্লাহ্ সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান মাষ্টার জানান, সস্প্রতি হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ টন চাল ও ছয়শ’ খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। এখানে ৫৬ হাজার লোকের বসবাস। যাদের ৮০ ভাগ বিড়িশিল্প কারখানার সাথে জড়িত। তাদের বেশির ভাগই অসহায় দুস্থ ও কর্মহীন দিনমজুর। সরকারিভাবে এখনো পয্যাপ্ত ত্রাণ সহায়তা আসে নাই। একারণে সবখানে বিতরণ করাও সম্ভব হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা