,

রংপুরে ৫০টি আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে ৫০টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেয়া হয়েছে। নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতালে ওই বেড স্থাপনে কাজ শুরু করা হয়েছে। গত রবিবার দুপুরে প্রথম পর্যায়ের ১০টি বেড স্থাপনের কাজ শুরু হয়। সব ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্যে এই ১০টি বেড স্থাপনের কাজ সম্পন্ন হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন বেড প্রস্তুুত রয়েছে। তবে গুরুতর আক্রান্তদের জন্য আইসিইউ বেড ছিল না।
এ তথ্য নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, স¤প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে রংপুরে ৫০টি আইসিইউ বেড স্থাপনের বরাদ্দ দেয়। করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। আজ রবিার সকালে বেড স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। বর্তমানে ১০টি আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু করেছে প্রকৌশলীরা। পর্যায়ক্রমে বাকি বেডগুলো স্থাপন করা হবে।

তিনি আরও জানান, রংপুর বিভাগে আজ রবিার পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়াও সন্দেহজনক ১১ জন রয়েছেন। এরা সকলেই বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইসোলেশনসহ বাড়িতে পর্যবেক্ষণে আছেন। রংপুরে বেড প্রস্তুুত হবার আগে যদি কারো আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদেরকে ঢাকায় পাঠানো হবে।

এদিকে রংপুরের সির্ভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রাথমিকভাবে রংপুর জেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, হারাগাছ হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় শতাধিকের বেশি বেড প্রস্তুুত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা