সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ একদিনে করোনা শনাক্ত ১৬

news-image

নরসিংদী প্রতিনিধি : নারায়ণগঞ্জের পর এবার করোনা থাবা বসিয়েছে নরসিংদীতে। এই জেলায় আজ সোমবার একদিনেই ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা ও ছয় কর্মচারী, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও সদর উপজেলার সেন্টারি অফিসারও রয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গতকাল রোববার ২৮ জনের নমুনা পরীক্ষা করান নরসিংদী সিভিল সার্জন। তার মধ্যে আজ ১৬ জন রোগীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

নরসিংদী করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন শনাক্ত হয়, আর ঢাকায় দুজন সব মিলিয়ে মোট পাঁচজন ছিল। তবে আজকে ২৮ জনের নমুনার পরীক্ষার মধ্যে ১৬ জনের পজিটিভ আসে।

জানতে চাইলে নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন জানান, ‘আমাদের অফিসের একজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আজকে ১৬ জন আক্রান্ত হয়েছে।’

এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘এখন আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। সাধারণ মানুষকে ঘরে রাখাটা এখন আমাদের চ্যালেঞ্জ। বাইরে বের হলে পরিস্থিতি খারাপ হবে।’

সাংবাদিকদের আহ্বান জানিয়ে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। আপনাদের প্রয়োজনীয় সবকিছু আমরা বাসায় পৌঁছে দিব। রোগটা ছড়িয়ে পড়ছে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী