চীনের হেইলংজিয়াংয়ে করোনার নতুন প্রাদুর্ভাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সবে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ৭৬ দিনে লকডাউন তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন চীনের কর্মকর্তারা, তবে রুশ সীমান্তের কাছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব তাদের কপালে ফের ভাজ ফেলতে শুরু করেছে। হেইলংজিয়াং এখন তাদের কাছে নতুন ‘ব্যাটলগ্রাউন্ড’ বা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা দিয়েছে। গত প্রায় ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এই প্রদেশে। বলা হচ্ছে, আক্রান্তদের বেশিরভাগই বিদেশ প্রত্যাগত। খবর বিবিসি ও রয়টার্সের।

চীনা কর্মকর্তাদের আশঙ্কা, বিদেশ থেকে আগতদের মাধ্যমে দেশটিতে ফের কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঘটবে এবং জনজীবনকে রীতিমত পঙ্গু করে ফেলবে।

গত রোববার চীনে ১০৮ জনের মাঝে নতুন করে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা আগের দিন ছিল ৯৯।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, নতুন করে সংক্রমিতদের মধ্যে ৯৮ জন বাইরে থেকে এসেছে। এটা একটা নতুন রেকর্ড। রাশিয়া থেকে হেইলংজিয়াংয়ে ঢোকা ৪৯ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা গেছে।

সুইফেনহে’র ঝু নামের একজন বলেন, ‘আমাদের ছোট্ট শহরটাকে আমরা নিরাপদ ভেবেছিলাম। কিন্তু…সেখানেও এটা (করোনাভাইরাস) পৌঁছে গেছে। কিছু চীনা চীনে ফিরতে চায়। কিন্তু কথা হলো এখন কেন? এখন তোমাদের এখানে কী কাজ?’

অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তিত নন শহরের আরেকজন অধিবাসী ঝাও ওয়েই। তিনি বলেন, ‘আমি এ নিয়ে খুব বেশি ভাবছি না। যারা বাইরের থেকে শহরে আসছে তাদের কোয়ারেন্টাইনে রাখলেই হয়।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ