সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২ কোটি পরিবারকে দুই মাস ৮ হাজার করে টাকা দিন’

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে বেকার হয়ে যাওয়া শ্রমজীবী মানুষদের অন্তত দুই মাস ৮ হাজার করে ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি দরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবীদের জীবিকা নির্বাহ করতে এবং একইসঙ্গে লকডাউনে সহায়তা করতে মোবাইল ব্যাংকিং হিসাবে নগদ টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে।

সংস্থাটি এক হিসাবে দেখিয়েছে, মাসে ১০ হাজারের নিচে আয় এমন ১ কোটি ৭০ লাখ খানা বা পরিবারের (৪ জনের) দুই মাসে ১৬ হাজার টাকা দিলে সরকারের ব্যয় হবে ২৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ মানুষকে এই বিপদের দিনে সুবিধা দেওয়া যাবে। আর মাসিক আয় ১১ হাজার টাকার নিচে বিবেচনায় নিলে পরিবারের সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ এবং সুবিধাভোগ মানুষের সংখ্যা হবে ৭ কোটি ৫৭ লাখ। এক্ষেত্রে সরকারের খরচ হবে ২৯ হাজার ৮৫২ কোটি টাকা ।

সংবাদ সম্মেলন অনলাইনে সংযুক্ত হন-সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে সিপিডি এই প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে । আর প্রণোদনার চাপ সামলাতে সরকারকে কিছু খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে।

সরকারের ইতোমধ্যে ঘোষিত বিভিন্ন প্রণোদনা পদক্ষেপ সম্পর্কে সিপিডি বলেছে, এসব প্রণোদনার মধ্যে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এছাড়া এর ৯৩ শতাংশই ব্যাংকনির্ভর, যার বড় অংশই অর্থায়নভিত্তিক। ব্যাংক খাতের স্বাস্থ্য আগে থেকেই ভালো নেই। এ খাতের জন্য প্রণোদনা বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী