,

করোনায় ওয়াশিংটনে ২ বাংলাদেশির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার ওয়াশিংটনে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তারা হলেন-মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নান (৮০) ও ভার্জিনিয়ার মুজাহিদুর রহমান (৭০)।

গত ১১ এপ্রিল তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নানের বাড়ি বগুড়ায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে পরে ইংল্যান্ডে ডিগ্রি নেন।

এরপর ১৯৭৭ সালে তিনি আমেরিকা চলে আসেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও চারজন নাতি-নাতনি রেখে গেছেন।

একই দিনে করোনায় আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার মুজাহিদুর রহমানের মৃত্যু হয়েছে।

মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেন। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হয় তার স্বামী মুজাহিদুর রহমানসহ পরিবারের আরও পাঁচ সদস্য।

১১ এপ্রিল মুজাহিদুরের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ভার্জিনিয়ার উডব্রিজে বসবাসকারী মুজাহিদুরের মৃত্যু বৃহত্তর ওয়াশিংটনে প্রথম বাংলাদেশির মৃত্যু। এই মৃত্যুর সংবাদে ইতিমধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক শুরু হয়েছে।

প্রসঙ্গত করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় ইতালিকেও হার মানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২২ হাজার। সংক্রমণের শিকার ৫ লাখ ৫৫ হাজার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর