,

হোমনায় করোনা রোধে মানুষকে ঘরে ফেরাতে তৎপর প্রশাসন

news-image

মো. আবু রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে হাট- বাজারে বসে আড্ডা দেওয়া ও মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো মানুষকে ঘরে ফেরাতে কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম এর নেতৃত্বে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

যতই দিন বাড়ছে ততই করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। তাই বাজারে জনসমাগম কম হওয়া, চায়ের দোকানে আড্ডা থেকে বিরত রাখা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা কাটা করা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, মাস্ক পড়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ মানুষকে সচেতন হওয়ার জন্য দিন রাত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের লোকজন।

রবিবার বেলা ১২টায় উপজেলার রামকৃষ্ণপুর, দৌলতপুর, বাবরকান্দি,ইটাভারাসহ বিভিন্ন গ্রামে মানুষকে ঘরে ফেরানো ও দোকান-পাট বন্ধের জন্য হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এবং এ এলাকার রাস্তায় রাস্তায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক প্রচারনা কার্যক্রম পরিচালনা করেন প্রশাসন।

এব্যাপারে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, করোনা রোধে মানুষকে সচেতন করার জন্য কাজ করছি। দোকানে আড্ডা থেকে বিরত রাখা ও মানুষকে ঘরে ফেরানোর জন্য অভিযান তৎপরতা অব্যাহত রেখেছি এবং তা সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা