বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস : সিঙ্গাপুরে আরও ১২৫ বাংলাদেশি আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে সিঙ্গাপুরে আরও ১২৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দেশে মোট ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২৫ জন বাংলাদেশি। আক্রান্তদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিতে এ নিয়ে মোট ৬৬৯ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে প্রবাসীদের ডরমিটরিগুলোকেই দুষছেন। ইতোমধ্যে প্রায় ৩০টি ডরমিটরিকে ক্লাস্টার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেগুলোকে বন্ধ করে দেওয়ারও চিন্তা করছে সংশ্লিষ্টরা।

গত শনিবারও ৯৯ জন বাংলাদেশি সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে করোনাভাইরাস- ২ হাজার ৫৩২ জন আক্রান্ত। মারা গেছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৫৬০ জন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল