,

মিঠাপুকুরে খাদ্যের দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান : তবুও ফিরতে হলো শূণ্যহাতে

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় খাদ্যের দাবিতে অর্ধশতাধিক ভিক্ষুক ও হতদরিদ্র পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৫ঘন্টা অবস্থান করেন। অবশেষে কোন সরকারী সাহায্য না পেয়ে শুণ্যহাতে ফিরে গেছেন তারা।

রবিবার সকালে অর্ধশতাধিক ভিক্ষুক গিয়ে ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসারের কাছে। তারা সকাল নয়’টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত খাদ্যের দাবিতে প্রায় সাড়ে ৫ঘন্টা অবস্থান করে। এসময় তারা অভিযোগ করেন, চেয়ারম্যানের কাছে চাল চাইতে গেলে তিনি ক্ষেপে ওঠেন। অশালিন ভাষায় গালিগালাজ করেছেন। তাড়িয়ে দেন।

উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের সামনে অবস্থারত বড় হয়রতপুর ইউনিয়নের খামার ফতেপুর গ্রামের ছকিনা খাতুন ও আনজেরা খাতুন বলেন, ‘হামরা মানুষের কাছে চায়া নিয়্যা খাই। ম্যালা দিন থাকি সেটাও বন্ধ। ঘরত চাউল নাই, আলু সিদ্ধ খায়া বাঁচি আছি। চেয়ারম্যানের কাছে গেছনো হামাক গালি দিয়্যা খ্যাদে দিছে।

একই গ্রামের রেহেনা বেগম বলেন, ‘হামরা গরীব মানুষ। হামারমত মানুষক সরকার চাল দিব্যার দিছে, হামরা কায়ো পাই নাই। চালগুল্যা গেল কই?’

খামার ফতেপুর গ্রামের রিক্সাচালক আফছার আলীও গিয়েছিলেন উপজেলা নির্বাহি অফিসারের কাছে। তিনি বলেন, আমার ৬ ছেলে-মেয়েসহ ৮ সদস্যের পরিবার। আমার খেয়ে না খেয়ে আছি। চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, সরকারি চাল চাইতে দেয়নি বরং তাড়িয়ে দিয়েছেন। ইউএনও’র কাছে গিয়েছিলাম তিনি লিখিত আবেদন করতে বলেছে। আমরা অশিক্ষিক মানুষ, কার কাছে লিখে নেই?

ভ্যান চালক শহিদুল ইসলাম বলেন, ‘হামরা ইউএনও স্যারের কাছে গেছনো। বরাদ্দ নাই, হামাক চলিয়া যাবার কওচে।’

বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী বলেন, বরাদ্দের চাল ৩শ ৬০ পরিবারকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এক হাজার ৬শ জন পাবে। যারা ইউএনও’র কার্যালয়ে গিয়েছিল, তাদেরও নাম তালিকায় রয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূইয়া বলেন, যারা এসেছিল তারা সবাই ভিক্ষুক নয়। তবে এরা হতদরিদ্র। সরকারী ভাবে পর্যায়ক্রমে প্রাপ্ত বরাদ্দগুলো দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে চালগুলো গ্রাম পর্যায়ে দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা