,

ত্রাণের প্যাকেটে ‘প্রধানমন্ত্রীর উপহার’ লেখার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় দরিদ্র-অসহায় মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী। সরকারিভাবে দেওয়া ওই ত্রাণসামগ্রী ও শিশুখাদ্যের প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে শনিবার এই নির্দেশনা পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি-২ অধিশাখঅ থেকে পাঠানো নির্দেশনার চিঠি বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে দেওয়া বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্যের প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবি থাকতে হবে এবং ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে। এছাড়া ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ সম্বলিত গোল সিল দিতে হবে।

এছাড়া ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য উত্তোলন এবং সরবহারের সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরণের ব্যত্যয় ঘটানো যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতোপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল বিধি-বিধানের সঙ্গে এসব নির্দেশনাও বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ ও শিশু খাদ্য সহায়তার জন্য ২৮ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা ও ৬৫ হাজার ৯৬৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা