,

১০০ ছাড়ালো নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি  : করোনাভাইরাস সংক্রমণের রেডজোন নারায়ণগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরেও ২৪ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। মারা গেছেন ৯ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।

এদিকে নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরীসহ তার স্ত্রী, কনিষ্ঠ কন্যা ডা. ইসক্লেরা, জামাতা ডা. মুন্না করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তার ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স এর করোনা পজেটিভ এসেছে বলে ডা. শাহনেওয়াজ জানিয়েছেন।

ডা. শাহনেওয়াজ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সকলে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেওয়া হয় (অবরুদ্ধ) ৭ এপ্রিল রাতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি