,

সেপ্টেম্বরেই করোনার টিকা পেতে যাচ্ছে বিশ্ব

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও বিজ্ঞানী দাবি করেছেন, সেপ্টেম্বরেই করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। দ্য ইন্ডিপেনডেন্টের খবর।

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে অক্সফোর্ডের বিজ্ঞানীরা। তাদেরই একজন সারাহ গিলবার্ট। তিনি বিশ্ববিদ্যালয়টির ভ্যাকসিনোলজির অধ্যাপক।

সেপ্টেম্বরের মধ্যে কভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আত্মবিশ্বাসী গিলবার্ট ও তার দল।

টাইমস ম্যাগাজিনকে তিনি বলেন, ‘এই ধরনের অন্য যে সব প্রতিষেধক নিয়ে আমরা কাজ করেছি, তার মতোই এই প্রতিষেধক কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এটা নিছক অনুমান নয়। নানা তথ্য বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই প্রতিষেধক ৮০ শতাংশ সফল হবে।’

যদিও গবেষকদের বড় একটি অংশের দাবি, নতুন কোনো প্রতিষেধক কার্যকর করতে অন্তত ১৮ মাস সময় লাগে। তবুও গিলবার্ট এই ব্যাপারে নিশ্চিত যে, সেপ্টেম্বরের মধ্যেই এই প্রতিষেধক কার্যকর করতে সক্ষম হবেন।

তবে তিনি এও জানান, কোনো প্রতিষেধকের ব্যাপারে কখনোই পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আগামী দুই সপ্তাহের মধ্যেই হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন এই গবেষক।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৯ হাজার ৬৯১ জন। আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৭ লাখ।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড