,

পুলিশের সব ধরনের ভাতা বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : বেশ কিছুদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ পুলিশ। তাদের দাবির প্রেক্ষিতে বিশেষ বা ঝুঁকি ভাতাসহ প্রায় সব ধরনের ভাতা বাড়িয়েছে সরকার। ভাতা বাড়িয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ গেজেট আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

নতুন গেজেটে পুলিশের সব শাখার কনস্টেবল ও গার্ড কনস্টেবলের বিশেষ ভাতা ৪৫ টাকা থেকে কয়েক গুণ বাড়িয়ে প্রতি মাসে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশ এএসআই ও এসআই বা সার্জেন্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিআইডির এএসআই বা এএসআই (সশস্ত্র), মেট্রোপলিটন পুলিশের নায়েকদের বিশেষ ভাতাও ৩০০ টাকা করা হয়েছে। আগে এদের বিশেষ ভাতা ৪৫ থেকে ৬০ পর্যন্ত ছিল।

পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিশেষ শাখা, জেলা এসবির এএসআই বা এএসআইদের (সশস্ত্র) বিশেষ ভাতা ৫০০ টাকা করা হয়েছে। এর আগে এদের বিশেষ ভাতা ছিল ১৮৫ টাকা।

এছাড়া এএসপি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এএসপি ও বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) বিশেষ ভাতা ১ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ৫৫০ টাকা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এসপিবিএনের এসপি পদের পুলিশ সদস্যদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, আগে যা ছিল ৯০০ টাকা। অতিরিক্ত এসপিদের ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগে যা ছিল ৭২০ টাকা।

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের এসআই/সার্জেন্ট মোটরসাইকেল ভাতা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা, আগে যা ছিল ২১৫ টাকা। সব ইউনিটের পরিদর্শক এবং এসআই/সার্জেন্ট নিঃশর্ত যাতায়াত ভাতা বাবদ প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল ২৫০ টাকা।

টেলকম এলাউন্স হিসাবে সব ইউনিটের এএসপি, পরিদর্শক এবং এসআই প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ৩৭৫ টাকা, ২৭০ টাকা এবং ১৮০ টাকা। এএসআই/ এএসআই (সশস্ত্র) প্রতি মাসে পাবেন ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ১১৫ টাকা ও ১০০ টাকা।

পিবিএক্স এলাউন্স হিসেবে এএসআই ও কনস্টেবল পাবেন প্রতি মাসে ৪০০ টাকা ও ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ৭৫ টাকা ও ৪৫ টাকা। আগে সব ইউনিটের কনস্টেবলদের জন্য সশস্ত্র শাখা ভাতা ছিল মাসে ১৫ টাকা এখন সেটি বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা