,

করোনায় বিশ্বজুড়ে ১ লাখ ৮ হাজার ৮২৭ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ‌এক লাখ ৮ হাজার ৮২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৭ লাখ ৮০ হাজার ৩১৪ মানুষ। এর মধ্যে এক লাখ ৮ হাজার ৮২৭ জন রোগী মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ লাখ ৬৭ হাজার ৪৫৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৫৯২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪ হাজার ৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।

তবে করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র আগেই ছাড়িয়ে গেছে সবাইকে।

এখন মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ মারা যাওয়া ইতালিকেও ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৫৭৭ জন। আর ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৬২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৮৬ জনসহ আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা