,

অনির্দিষ্টকালের জন্য সৌদিতে কারফিউ জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশে করোনাভাইরাস প্রতিরোধে জারিকৃত লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে এখন থেকে অনির্দিষ্টকাল কারফিউ বলবৎ থাকবে বলে জানা গেছে।

রোববার সকালে সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এসপিএ জানায়, ২১ দিনের কারফিউর মেয়াদ শেষ হওয়ার আগেই এর মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিলেন সৌদি বাদশাহ।

কেননা, সরকার মনে করছে, কারফিউর মাধ্যমে জনগণকে ঘরে রাখতে বাধ্য করার ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে গত ২৩ মার্চ থেকে দেশজুড়ে ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি সরকার। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্ন্ত কারফিউ বলবৎ ছিল। শনিবার মধ্যরাতে সেই সময়সীমা পার হওয়ার আগেই অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারির নির্দেশ দিলেন সৌদি বাদশাহ।

এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দেশে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৬৫১ জন। এদের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। আর দেশটিতে ইনটেনসিভ কেয়ারে থাকা রোগীর সংখ্যা ৫৭ জন। সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৭ জন।

এর আগে গত সপ্তাহে রাজধানী রিয়াদ ও জেদ্দাসহ প্রধান প্রধান নয়টি শহরে ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ করা হয়েছে। আর কারফিউ ভেঙে বাইরে আসায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা