,

৪ লক্ষাধিক মানুষ করোনা জয় করেছেন

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা মহামারি। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জন। আর এতে প্রাণ হারিয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। তবে এত কিছু মধ্যেও আশার আলো ছড়াচ্ছে করোনা থেকে সুস্থ হয়ে উঠাদের সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত মোট ৪ লাখ ৪ হাজার ৩১ জন মানুষ। অর্থাৎ, করোনায় বিশ্বে গড় সুস্থতার হার ২২ দশমিক ৬২ শতাংশ। আর জন হিসাবে বলতে গেলে বলতে হয়, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ, ৫ লাখ ৩২ হাজার ৫৭৯। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪৫৩ জন (৫.৭১%)। সবচেয়ে বেশি মারাও গেছে দেশটিতে, ২০ হাজার ৫৭৭ জন। বিশ্বে বর্তমানে করোনায় মোট আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে এ দেশটি।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনে, ১ লাখ ৬৩ হাজার ২৭ জন। সুস্থ হয়েছেন ৫৯ হাজার ১০৯ জন (৩৬.২৫%)। মারা গেছেন ১৬ হাজার ৬০৬ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ইতালির মানুষ, ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৩৪ জন (২১.৩৬%)। এ পর্যন্ত মারা গেছেন ১৯ হাজার ৪৬৮ জন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩৯১ জন। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৮৩২ জন।

জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৫২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪০০ জন। আর মারা গেছেন ২ হাজার ৮৭১ জন।

করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৫২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন সবমিলিয়ে ৭৭ হাজার ৫৭৫ জন। অর্থাৎ সেখানে শতকরা ৯৪.৫৪ শতাংশ করোনা রোগীই সুস্থ হয়েছেন। দেশটিতে মোট মারা গেছে ৩ হাজার ৩৩৯ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছে মাত্র ৩৪৪ জন (০.৪৩%)। অর্থাৎ ইউরোপের এই দেশটিতেই সবচেয়ে কম সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছেন। এখানে সবমিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে মোট আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছে ৪১ হাজার ৯৪৭ জন (৫৯.৮৯%)। আর সেখানে করোনায় ৪ হাজার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা