,

৬ লাখ গার্মেন্টসকর্মী মোবাইল অ্যাকাউন্ট খুলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে ঘোষিত সরকারি প্রণোদনার অর্থ পেতে মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সাধারণ ব্যাংক হিসাব নেই এমন ৬ লাখ ৫ হাজার পোশাক শ্রমিক।

বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্র এই তথ্য জানিয়েছে।

গত ২ এপ্রিল এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, পোশাক শ্রমিকদের বেতন প্রদানের জন্য কারখানাগুলোর সংশ্লিষ্ট শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস তথা মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে।

মূলত সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে এই নির্দেশনা জারি করা হয়।

জানা গেছে, প্রায় ২৪ লাখ পোশাক শ্রমিক আগেই ব্যাংকের মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমে বেতন পেতেন।

নতুন করে বিকাশে ৩ লাখ ৬০ হাজার, রকেটে ১ লাখ ৬০ হাজার এবং নগদে ৮৫ হাজার অ্যাকাউন্ট খোলেন পোশাক শ্রমিকরা।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা দেন।

পরে দেশের অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় ৫ এপ্রিল সব মিলিয়ে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা