,

আরও এক সাংবাদিকের করোনা শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের এক সাংবাদিকের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

শনিবার চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যাতেই তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ওই সাংবাদিক মোটামুটি সুস্থ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গায়ে হালকা জ্বর ছাড়া কাশি-সর্দি নেই তার। তিনি নিজেকে বাসাতেই সেলফ আইসোলেশনে রেখেছেন।

ফুয়াদ চৌধুরী বলেন, আক্রান্ত ওই সাংবাদিক পাঁচদিন আগে ডেস্কে কর্মরত অবস্থায় অসুস্থবোধ করলে তাকে বাসায় বিশ্রামে থাকতে বলা হয়েছিল। আক্রান্ত সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন সেদিন, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে আমরা তাদেরকে হোম কোয়ারেন্টিনে যেতে বলব।

গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রথম গত ৩ এপ্রিল ঢাকায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদকের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা ওই প্রতিষ্ঠানের ৪৭ জন কর্মীকে সেলফ আইসোলেশনে থাকতে বলে কর্তৃপক্ষ।

এরপর ৯ এপ্রিল যমুনা টেলিভিশনের এক সিনিয়র প্রতিবেদক আক্রান্ত হন, তার সংস্পর্শে আসা ৩৪ জন সহকর্মীকেও সেলফ আইসোলেশনে পাঠায় কর্তৃপক্ষ।

এরপর শুক্রবার বাংলাদেশের খবর নামের একটি দৈনিকের একজন সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা