,

রামপুরায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরার উলনে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ জানান, উপকেন্দ্রে আগুন লাগায় ধানমন্ডি, রামপুরা বাসাবো কাটাবনসহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ তারা দ্রুত সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্টেশনে ট্রান্সফর্মার বিস্ফোরণের পরপরই রামপুরা মহানগর হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। তার ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়।

অন্যদিকে ডিপিডিসি জানিয়েছে, বিকল্প উপায়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা