,

ধ্বংস করে দেয়া হল সাদ্দাম হোসেনের মাজার

saddam majarইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমাধিসৌধটি প্রায় গুঁড়িয়ে দেয়া হয়েছে। তিকরিতে ইসলামিক স্টেটের সাথে সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াইয়ে সমাধি সৌধটি ধ্বংস হয়েছে।

তিকরিতের আল-আওজা গ্রামে সাদ্দামের বিলাসবহুল সমাধিসৌধটি অবস্থিত ছিল। যদিও তার মৃতদেহ আগেই সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সুন্নিরা জানিয়েছেন গত বছরই সাদ্দাম হোসেনের মৃতদেহ অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয় যার নাম প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি ফুটেজে দেখা যায় স্মৃতিসৌধটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাড়িয়ে আছে।

ইরাকী বাহিনী ও শিয়া মিলিশিয়ারা ইসলামিক স্টেট বা আই এস জঙ্গিদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে। ফুটেজে দেখা যায় শহরের দক্ষিণে স্মৃতিসৌধটি এখন একটি কংক্রিটের ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিয়া মিলিশিয়াদের একজন কর্মকর্তা জানান সাদ্দাম হোসেনের কবর থাকার কারণে আইএস জঙ্গিরা এলাকাটির অধিকাংশই ধ্বংস করেছে।

আইএস বলেছিলো গত অগাস্টেই কবরটি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু স্থানীয় কর্মকর্তারা তা অস্বীকার করে লুটপাটের কথা বলেছিলো।

সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। পরে ইরাকী আদালতের রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়। ২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই স্মৃতিসৌধের কবরে রাখা হয়।

সাদ্দাম হোসেনের কবরকে কেন্দ্র করে মাজার বা স্মৃতিসৌধটি করা হয়েছিলো। তিকরিত শহরটি গত জুন থেকেই আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে। এখন ইরাকী বাহিনী শহরটি পুনরুদ্ধারকে একটি বড় সাফল্য হিসেবেই দেখছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ