সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে করোনায় মৃতদের গণকবরের ফুটেজ প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগরীতে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এতো বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে।

এরইমধ্যে গণকবর দেয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক নগরীতে মারা গেছে ৭ হাজার ৮৪৪ জন। খবর বিবিসির।

এদিকে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ দুই হাজার ৭৪১ জন। আর আক্রান্ত হয়েছে মোট ১৬ লাখ ৯৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ৭৬ হাজার ৫০০ জন।

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৭৪৭ জন। তবে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ইতালি এখনো সবার শীর্ষে। দেশটিতে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এরপর রয়েছে স্পেন। এ দেশটিতে মারা গেছে ১৬ হাজার ৮১ জন। ফ্রান্সে মারা গেছে ১৩ হাজার ১৯৭ জন। ব্রিটেনে মারা গেছে আট হাজার ৯৫৮ জন।

চীনের উহান শহরে ডিসেম্বরের মাঝামাঝি করোনা ভইরাসের উৎপত্তি হয়। শুরুর দিকে শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিল এর বিস্তার। তবে ধীরে ধীরে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইরানে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইরানে তাণ্ডব চালাতে চালাতেই ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইতালিতে শুরু হয় ভাইরাসের প্রকোপ।মার্চের শুরুর দিকে ইতালিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

এরপর ইউরোপের বাকি দেশগুলো- স্পেন, ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এর উপস্থিতি বাড়তে থাকে আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে