সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ডালগ্লিশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের সাবেক কিংবদন্তি ফুটবলার ক্যানি ডালগ্লিশ। শুক্রবার তার শরীরে কভিড-১৯ পরীক্ষা ‘পজেটিভ’ আসে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রুটিনমাফিক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিতে গিয়ে জীবানু সংক্রমণ হলে গত বুধবার হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী ডালগ্লিশ। তখন করোনা পরীক্ষা হলে রিপোর্ট আসে ‘পজেটিভ’। অথচ সাবেক এই স্কটিশ ফুটবলারের শরীরের করোনার কোনো লক্ষণই ছিল না।

লিভারপুলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ডালগ্লিশ। ক্লাবটির হয়ে খেলোয়াড় হিসেবে ১৩ বছরের ক্যারিয়ারে ৫১৫টি ম্যাচ খেলে ১৭২টি গোল করেন আক্রমণভাগের এই খেলোয়াড়। এরপর লিভারপুলের হয়ে দুই মেয়াদে কোচের দায়িত্বও পালন করেন তিনি।

কোচ ও খেলোয়াড় হিসেবে লিভারপুলকে আটবার জিতিয়েছেন ইংলিশ লিগ শিরোপা, তিনবার করে জিতেছেন এফএ কাপ ও ইউরোপিয়ান কাপ। তার সময়ের লিভারপুলকে ক্লাবটির ‘সোনালি যুগ’ হিসেবে পরিচিত।

কোচ হিসেবে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়েও খ্যাতি ছড়ান ডালগ্লিশ। তার অধীনে ১৯৫৫ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল রোভার্স।

স্কটল্যান্ডের জার্সিতে একশোটির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডালগ্লিশ। ফুটবলে অসাধারণ অবদানের জন্য ২০১৮ সালে তাকে নাইট উপাধি দেয় বৃটেনের রাজ পরিবার।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন