সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম ডেলিভারিতে মদ মিলছে!

news-image

অনলাইন ডেস্ক : করোনার কারণে দুবাইয়ের অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় সরকারের আয় ক্রমশ সংকুচিত হচ্ছে। বার ও লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁ থেকে সরকারি কোষাগারে রাজস্ব ঢুকছে না। এই পরিস্থিতিতে আয় অক্ষুণ্ণ রাখতে মদের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হলো।

গত বছরের অক্টোবরে মদ কেনাবেচার নিয়ম শিথিল করেছিল দুবাই প্রশাসন। আগে আইন অনুযায়ী শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেই মদ কেনার ছাড়পত্র ছিল। পরে সেই ব্যাপ্তি বাড়িয়ে পর্যটকদেরও অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হয়। এই থেকে দুবাইয়ের শাসকের বিপুল আয় হচ্ছিল।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের জেরে পর্যটক ও ক্রেতাশূন্য দুবাইয়ে পরিস্থিতি বদলে যায়। সরকারের কর ও সাধারণ রাজস্ব আদায় কমে গেছে। এই পরিস্থিতিতে আয় বাড়তে সরকারের একমাত্র ভরসা এখন অ্যালকোহল।

সম্প্রতি গ্রাহকদের বাড়িতে বিয়ার, মদ বা ওয়াইন পৌঁছে দেওয়ার জন্য দুটি সংস্থাকে অনুমতি দিয়েছে দুবাই প্রশাসন।

তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। পর্যটক ও বিপুল বিদেশি শ্রমিকরাই একমাত্র অনলাইনে মদ কেনার সুযোগ পাবেন। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে পাসপোর্টই যথেষ্ট। তবে বিদেশি শ্রমিকদের সরকারি লাইসেন্স নিতে হয়। এক্ষেত্রে ২১ বছর বা তার বেশি বয়সী অ-মুসলিম ব্যক্তিরা লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে লাল কার্ড দেয় পুলিশ।

জানা গেছে, দুটি সংস্থাকে মদের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে এমএমআই দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এমিরেটসের অধীনস্ত প্রতিষ্ঠান। অপর সংস্থাটির নাম আফ্রিকান অ্যান্ড ইস্টার্ন। এই দুই সংস্থা নাকি কম লাভে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে