,

করোনা উপসর্গ নিয়ে সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় এবার দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা দুজনই মারা যান।

নিহত দুই বাংলাদেশিরা হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার উপজেলার সাত নম্বর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মনসুর আলী। অপরজন আলাউদ্দিন (৪০)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি চাম্বিপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী।

ওই এলাকার সৌদি প্রবাসী আবু হানিফ জানান, শুক্রবার বিকেল ৩টার সময় জ্বর, সর্দি ও কাশি নিয়ে মদিনায় বাংলাদেশি মার্কেট থেকে হাসপাতালে নেওয়ার সময় মোহাম্মদ জাহাঙ্গীর মারা যান। এর আগে তার এ ধরনের সমস্যা ছিল না বলে জানান আবু হানিফ।

অন্যদিকে, বুধবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মদিনা মানোয়ার পাশ্বে সুকোলহুদা নামক এলাকায় নিজ বাসায় আলাউদ্দিনের মৃত্যু হয়। নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ মনছুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ভাই দীর্ঘদিন ধরে ডায়বেটিসে ভুগছিলেন। তবে গত কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতেও ভুগছিলেন তিনি। বুধবার সকালে নিজ বাসায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে মদিনায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা