,

শুক্রবার রাত থেকে মুন্সীগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী আর বাকি আটজন পুরুষ।

আক্রান্তদের মধ্যে জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মচারীকে ঢাকার আইইডিসিআরে নেওয়া হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাতজন ও শনিবার সকালে আরও তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

জেলার টঙ্গিবাড়ী উপজেলায় তিনজন, গজারিয়া উপজেলায় তিনজন, সদরে দুজন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে শুক্রবার ও শনিবার দুই দিনে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়েছে।

সরকারি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা