,

বাঞ্ছারামপুরে অসহায় মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

news-image

মো. আবু রায়হান চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মরণব্যাধি করোনাভাইরাস সংক্রমণ রোধে লগ ডাউন পরিস্থিতিতে অসহায় কর্মহীন নিন্ম আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক মো. মহিউদ্দিন মোল্লা।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর-রাধানগর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া- ৬ আসনের সংসদ সদস্য বাঞ্ছারামপুর উপজেলার মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম (তাজ) এর দিকনির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক মো. মহিউদ্দিন মোল্লার নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় দিনমজুর ১শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মহিউদ্দিন মোল্লা বলেন, স্থানীয় সংসদ সদস্য বাঞ্ছারামপুর উপজেলার মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম (তাজ) ভাইয়ের দিকনির্দেশনায় আমরা কর্মহীন নিন্ম আয়ের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা নি¤œ আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান বর্তমান ক্রান্তিলগ্নে অসহায় গরীব মানুষের পাশে এসে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মোশারফ হোসেন, মো. অদুদ মিয়া, আব্দুল মান্নান, ফজলু মিয়া, মোহাম্মদ মুছা, মো. সোহরাব, বাবু মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা