,

দেশে করোনার নমুনা পরীক্ষার হার ১৮ শতাংশ বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নমুনা পরীক্ষার হার ১৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

তিনি জানান, এ পর্যন্ত মোট সাত হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষা করতে পেরেছি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে পরীক্ষা হয়েছে ১১৮৪টি। গতকাল থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ২০০টি বেড়েছে; এই বৃদ্ধির হার ১৮ শতাংশ।

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. সানিয়া তহমিনা এসব কথা বলেন।

গত ২৪ ঘণ্টায় এক লাখ ২০ হাজার ৬৬০টি নতুন পিপিই সংগ্রহ করা হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, এরমধ্যে বিতরণ করা হয়েছে ৪১ হাজার ৬২টি। মজুদ ৭৯ হাজার ১৪০টি বেড়েছে।

‘বর্তমানে মোট পিপিই মজুদের পরিমাণ চার লাখ ৯৮ হাজার ৭২টি। যেখানেই যা প্রয়োজন, সেই পরিমাণ পিপিই পাঠিয়ে দিচ্ছি।’

ডা. সানিয়া তাহমিনা বলেন, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এন৯৫ মাস্ক নিয়ে। এই মাস্ক সংগ্রহ করতে চেষ্টা করে যাচ্ছি। যেখান থেকে যা পারি, তা সংগ্রহ করছি। একইসঙ্গে প্রাধান্য অনুযায়ী বিতরণ করছি।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ শনাক্তকরণে আমরা এখন পর্যন্ত ৯২ হাজার কিট সংগ্রহ করেছি। বর্তমানে মজুদ আছে ৭১ হাজার কিট।

করোনাভাইরাস সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে আমাদের প্রতিনিধি প্রতিদিন ব্রিফিং দিচ্ছেন। এতে করোনার বিষয়ে অনেক নতুন নতুন তথ্য আসছে। এটা একটা নতুন ভাইরাস। প্রতিনিয়ত গবেষণা করে বিভিন্ন রকম তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, যেটা আমরা বলছি- পরবর্তীতে অন্য কোনো সূত্র থেকে যদি নতুন কোনো তথ্য পাওয়া যায় সেটাও বলব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা