রংপুর মেডিকেলের ল্যাবরেটরীতে ৯১ টি নমুনা পরীক্ষা : প্রতিবেদন যাচ্ছে আইইডিসিআরে

news-image

রংপুর ব্যুরো : ষষ্ঠ দফায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরীতে ৯১ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম চলছে। আজ শুক্রবার বিকেলে ফলাফলের প্রতিবেদন আইইডিসিআর এ পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রফেসর এ কে এম নূর-উন-নবী লাইজু জানান, বৃহস্পতিবার জমা পড়া ৯১ টি নমুনা নিয়ে আজ শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিকেল পাঁচটার পর রিপোর্ট আইইডিসিআরের জমা দেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার পঞ্চম দফায় ৮৯টি নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে একজনের করোনা শনাক্ত হয়। তিনি নীলফামারীর সৈয়দপুরের কালীঘাট মধুপুর গ্রামের হাফিজুল হক নামের নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি বাড়িতে এসেছেন।

অন্যদিকে চতুর্থ দফায় পরীক্ষা করা ৫৬ টির মধ্যে একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি রংপুরের মিঠাপুকুরের বালারহাট খন্দকার পাড়া গ্রামের একজন ছাত্র।
এর আগে তৃতীয় দফায় ৫৩ নটি নমুনা পরীক্ষা করে নীলফামারী কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়াও দ্বিতীয় দফায় ২৭ টি ও প্রথমবারের মতো ৪২ টি জমা পড়া নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়, তাতে কেউ করোনা শনাক্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ