সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য দিয়েছে।

স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সিএনএননের খবরে বলা হয়েছে, সবমিলিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৯০৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৫৫ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৬।

৪২ জন নতুন আক্রান্তের ৩৮ জনই বিদেশফেরত। বাকিরা স্থানীয় সংক্রমণের শিকার।

গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন নতুন ৪৭ করোনা আক্রান্তকে শনাক্ত করেছে চীন। তাদের মধ্যে ১৪ জন বিদেশ ফেরত। দেশটিতে সবমিলিয়ে ১ হাজার ৯৭ জন উপসর্গহীন রোগীর সন্ধান পাওয়া গেল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী