,

রংপুরে কর্মহীন ২ হাজার মোটর শ্রমিককে খাদ্য সহায়তা দিবেন শ্রমিক নেতা

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে দেশে চলছে সাধারণ ছুটি। ফলে বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সব ধরনের পরিবহন। এমন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মোটর শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এমন সংকটময় পরিস্থিতি রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আওতাধীন ৫৩ টি শাখার প্রায় দুই হাজার কর্মহীন মোটর শ্রমিকদের পাশে দাড়িয়েছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক এম এ মজিদ।

তিনি রংপুর জেলার দুই হাজার মোটর শ্রমিকদের চাল,আটা, আলু, ডাল, তেল,লবণ, সাবানসহ খাদ্য সামগ্রী দেয়ার কর্মসূচী গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার দুুপুরে নগরীর মর্ডাণ মোড় শাখার আওতাধীন মোটর শ্রমিকদের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, মর্ডাণ মোড় শাখার সভাপতি সাগর হাসান হাবিব, সাধারণ সম্পাদক ফজলুল হক, মেডিকেল মোড় শাখার সাধারণ সম্পাদক শাহ জাহান সিরাজসহ মোটর শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবিস্থত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচী শুরু করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক এম এ মজিদ। পরে মেডিকেল মোড়, পীরগঞ্জ, জায়গীরহাট শাখায় মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যা পর্যায়ক্রমে রংপুর জেলার ২ হাজার মোটর শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা