,

ঘরে থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, বললেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‌‌‘ঘরে থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান।’

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানানোর সময় স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজন মারা গেছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের অ্যাম্বাসেডর বাংলাদেশের জন্য একটা আয়োজন করেন। কীভাবে তারা চীনে মোকাবিলা করেছে সেই বিষয়টি তারা জানিয়েছে। আমরা সেখান থেকে কিছু অ্যাডভাইস গ্রহণ করেছি। সেই অনুযায়ী ইতিমধ্যেই আমরা কাজ করছি। তাদের সবচেয়ে বড় যে বিষয়টি বলেছে যে আমাদেরকে এখন ঘরে থাকতে হবে। ঘরে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটিই তাদের মূল ম্যাসেজ ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রমিত হবেন না, নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন।’

এর আগে গতকাল বুধবার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ৫৪ জন। তার আগের দিন শনাক্ত হয় ৪১ জন। আজ এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে।

এ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘মৃত্যুর সংখ্যা কমেছে, তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগে একটি জায়গায় টেস্ট হতো, এখন ১৬ থেকে ১৭টি জায়গায় টেস্ট হচ্ছে। যেহেতু এখন টেস্টের সংখ্যা বেড়েছে তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৭টি। এর মধ্যে ঢাকার ৯টি প্রতিষ্ঠানে ৬১৮টি এবং ঢাকার বাইরে ৪৭৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা