বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৪৪ জনে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ৮৮ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৯২ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৬৮ জনের।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ