,

রংপুরের পীরগঞ্জে ন্যায্যমূল্যের ৯০ বস্তা চালসহ আটক -৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জের গুঞ্জিপাড়ায় কালোবাজারে ন্যায্যমূলের চাল পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, টাক্টরের চালক ইসমাইল, হেলপার রিয়াদ ও শ্রমিক জাহাঙ্গীর ।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শাহিন আলম বলেন, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি-বড়দরগাঁও সড়কের গুর্জিপাড়া কলেজের সামন থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়। এতে ৯০ বস্তা চাল উদ্ধার হয়। এ সময় ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভেন্ডাবাড়ির চাল ব্যবসায়ী রবিউল ইসলামের গোডাউন থেকে ন্যায্যমূল্যের এসব চাল ট্রাক্টরে করে গাইবান্ধার সাদুল্যাপুরে নিয়ে যাওয়া যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে বাকি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুুতি চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা