,

ত্রাণের জন্য নারায়ণগঞ্জে বিক্ষোভ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রাণের খাদ্যসামগ্রী না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকার নিম্নআয়ের মানুষ। বুধবার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার কয়েকশ’ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা ওই ওয়ার্ডের মেম্বার আইয়ূব আলীল বিরুদ্ধে শ্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সরকারি ত্রাণ দেওয়ার কথা বলে ১৫ দিন আগে মেম্বার আইয়ূব আলী তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন। কিন্তু ত্রাণ না দিয়ে টালবাহানা করছেন তিনি।

বিক্ষোভকারীরা জানান, গত ৪ এপ্রিল এলাকার এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তাদের এলাকায় লকডাউন চলছে। এর আগে থেকেই তাদের কোনো কাজ নেই। এলাকার মেম্বার হয়েও আইয়ূব আলী কোনো খোঁজ খবর নেননি। এ এলাকায় নিম্নআয়ের মানুষের বাস বেশি।

তাদের প্রশ্ন, ত্রাণ দিতে না পারলে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি কেন নেওয়া হয়েছে। অনেকের অভিযোগ, তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আইয়ূব মেম্বার ত্রাণ আত্মসাৎ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইয়ূব আলী বলেন, ‘আমার কাছে ত্রাণ চেয়েছেন এক হাজার লোক। ত্রাণ আসছে মাত্র ২০০ জনের। আমি কারে রাইখা কারে দিমু।’

এ ব্যাপারে কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল বলেন, ‘চাহিদা অনুযায়ী সরকারি ত্রাণ আসেনি। যা এসেছে তা মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।’

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় বিএনপির নেতারা নেপথ্যে থেকে এটা করিয়েছে।’ অন্যসব ওয়ার্ডে এমন কেন হলো না জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা