খুলনা ও জামালপুর জেলা লকডাউন

news-image

ডেস্ক রিপোর্ট : খুলনা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। বুধবার রাতে তিনি এ তথ্য জানান।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেটের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা প্রশাসনের অনুমতি ছাড়া খুলনা জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা (যেমন খাদ্যদ্রব্য, কৃষিপণ্য ও সেচ সরঞ্জাম, জ্বালানি তেল ইত্যাদি) এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট অফিস এর আওতামুক্ত থাকবে। ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত পৌনে ১১টায় মোবাইল ফোনে জেলা ম্যাজিস্ট্রেট মো. হেলাল হোসেন সমকালকে জানান, খুলনা জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না এবং খুলনা জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না। এর আগে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটিই মূলত ‘লকডাউন’। জরুরি প্রয়োজনে ব্যাংক ও বাজারসহ ঘরের বাইরে যাওয়া যাবে।

এদিকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

জেলা প্রশাসন সূত্র জানায়, জামালপুর জেলার সঙ্গে ঔষধ, খাদ্যদ্রব্য, সংবাদপত্র ও চিকিৎসকদের গাড়ি ছাড়া দেশের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলায় ঔষধ ও কাচা বাজার ছাড়া সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন বাস্তবায়ন করতে নানা পদক্ষেপ নিয়েছে।

এই জেলায় দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশেন ইউনিটে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ