,

জ্বর নিয়ে শ্বশুরবাড়িতে জামাই, পালালেন শাশুড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্বশুরবাড়িতে এসেছিলেন মেয়ের জামাই। গায়ে জ্বর ছিল তার। এ অবস্থায় তাকে ঘরে রেখে পালিয়ে গেছেন শাশুড়িসহ বাড়ির পাঁচ সদস্য।

গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়নের নয়ামারি গ্রামে শ্বশুরবাড়ি আসেন ওই ব্যক্তি। আজ বুধবার সকালে বাড়ি ছেড়ে পালান সদস্যরা।

এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন স্বাস্থ্যকর্মী এসে ওই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত কি না জানতে নমুনা সংগ্রহ করেন। একই সঙ্গে এলাকার আরও চার জনের নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশে লকডাউন করা হয়েছে ওই ব্যক্তির শ্বশুরবাড়িসহ আরও চারটি বাড়ি।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে বিরামপুরে তার শ্বশুরবাড়িতে আসেন। আজ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।

ডা. সোলায়মান জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার আরও কয়েকটি স্থান থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচজনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা।

ডা. সোলায়মান আরও জানান, তিনি এলাকাবাসীকে নির্দেশ দিয়েছেন, গ্রামের বাইরে থেকে কেউ এলাকায় আসলে সংশ্লিষ্ট হাসপাতালে জানাতে। তিনি যদি সুস্থ হন, চিকিৎসক তাকে প্রত্যায়নপত্র দেবে, এরপর তিনি বাড়িতে যেতে পারবেন। অসুস্থ হলে তাকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশি বেশি পরীক্ষার ব্যবস্থাও করা উচিত বলে নির্দেশনা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা