বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আরবে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদ, মক্কা ও জিজানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- আবুল হোসেন (৩৫), বেলাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪২) ও শওকত ওসমান (৪০)।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার আবুল হোসেন মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

মোহাম্মদ বেলাল উদ্দিন মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।

অপরদিকে জাহাঙ্গীর আলম রাজধানী রিয়াদে হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

আর শওকত ওসমান সৌদির জিজান শহরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল